স্টাফ রিপোর্টার ॥ ‘বয়স হলে চার শিখতে হবে সাঁতার, সাপে কামড়ালে ওঝা নয়, বেদে নয় হাসপাতালেই চিকিৎসা হয়’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে সাপে কাটা ও সাঁতার বিষয়ক সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন বুধবার সকালে বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড (একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজ্ঞাপনী সংস্থা) এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মেহেদি হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহমা সারওয়াত সালাম। কর্মশালায় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, প্রতিটি মানুষের সাঁতার শিখা খুবই জরুরী। সাপে কামড়ালে ওঝা-বৈদ্যকে না ডেকে হাসপাতালেই চিকিৎসা নিতে হবে।
























