ads

মঙ্গলবার , ১৬ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার মৃত্যু ॥ নতুন ৬ জনসহ মোট শনাক্ত ১৮৩

খবর টি পড়েছেন : ২৮০
শেরপুরে করোনায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার মৃত্যু ॥ নতুন ৬ জনসহ মোট শনাক্ত ১৮৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছানোয়ার হোসেন তরফদার (৫৫) নামে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ১৬ জুন মঙ্গলবার ভোরে জেলা সদর হাসপাতালে মারা যান তিনি। ছানোয়ার হোসেন শহরের বাগরাকসা মহল্লার বাসিন্দা ও ঢাকায় বিদ্যুৎ বিভাগের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হলো। তবে করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকাবস্থায় এটাই প্রথম মৃত্যু। অপর দু’জনের মৃত্যুর পর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং করোনা ফোকাল পারসন ডাঃ মোবারক হোসেন ওই তথ্য নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হবে।
জানা যায়, ছানোয়ার হোসেন তরফদার জামালপুরের সরিষাবাড়ী এলাকার অধিবাসী হলেও দীর্ঘদিন যাবত শেরপুর বিদ্যুৎ বিতরণ বিভাগে চাকরির সূত্রে শহরের বাগরাকসা এলাকায় বাসা করে বসবাস করছিলেন। পরবর্তীতে তিনি রাজধানী ঢাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বদলি হন। সম্প্রতি অসুস্থ অবস্থায় শেরপুরের বাসায় অবস্থান করাকালে গত ১০ জুন তার নমুনা করোনা ভাইরাসের পরীক্ষার জন্য দেন। ১২ জুন তার করোনা পজেটিভ ধরা পড়ে। এরপর থেকেই তিনি শহরের বাগরাকসা মহল্লার নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। সোমবার রাতে ছানোয়ার হোসেনের শ্বাসকষ্ট বেশি হলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে মঙ্গলবার ভোরে মারা যান তিনি।

Shamol Bangla Ads

এদিকে শেরপুরে ২ স্বাস্থ্যকর্মীসহ আরও ৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল উদ্বৃত করে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওই তথ্য জানান। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৮৩ জনে। নতুন আক্রান্তদের মধ্যে শেরপুর সদর উপজেলায় ৩, নালিতাবাড়ীতে ২ ও শ্রীবরদী উপজেলায় একজন রয়েছেন। এদের মধ্যে জেলা সদর হাসপাতালের একজন ফার্মাসিস্ট, নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের একজন স্বাস্থ্যকর্মী ও সদর হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যক্তিগত গাড়িচালক রয়েছেন। জেলায় করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৫ জন। এ পর্যন্ত মোট ২৯৩৫ টি নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এসেছে ২৭৫৫টি নমুনার। আর পরীক্ষার জন্য অপেক্ষমাণ রয়েছে ১৮০টি নমুনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে হাজতি আসামির মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads