ads

মঙ্গলবার , ১৬ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হাজতি আসামির মৃত্যু

খবর টি পড়েছেন : ২০১
শেরপুরে হাজতি আসামির মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বাদশা আলী (৫০) নামে এক হাজতি আসামির মৃত্যু হয়েছে। ১৬ জুন মঙ্গলবার সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাদশা ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। তিনি স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার হয়ে গত ২৩ এপ্রিল থেকে জেলা কারাগারে ছিলেন। জেলা কারাগারের জেল সুপারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে বাদশা আলীর শ্বাসকষ্ট থাকায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন। সেইসাথে চলছে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত হাজতির ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি।

Shamol Bangla Ads

জানা যায়, গত ২২ এপ্রিল রাতে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় গ্রামে নিজ বসতঘরে ঘুমন্ত থাকা স্ত্রী সেলিনা খাতুন (৪৫) কে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ঘাতক স্বামী বাদশা আলী। ওই সময় মাকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত আহত হয় তাদের মেয়ে আলেছা বেগম (২০)। পরে ওই ঘটনায় মেয়ে আলেছার চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে গিয়ে বাদশা আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় পরদিন (২৩ এপ্রিল) হাজতে যায় বাদশা আলী। বাদশা কারাগারে যাওয়ার পর থেকেই গলায় টিউমার ও হৃদরোগে ভুগছিলেন। সোমবার রাতে তার অন্যান্য রোগের পাশাপাশি শ্বাসকষ্ট শুরু হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে তিনি মারা যান। এদিকে বাদশা আলীর আইনজীবী রওশন কবীর আলমগীর জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে বাদশা আলীর জামিনের বিষয়ে ভার্চুয়াল শুনানী ছিল। কিন্তু তার আগেই পাওয়া যায় তার মৃত্যু সংবাদ।
এ ব্যাপারে জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম বলেন, বাদশা আলীর গলার টিউমারে ক্যান্সারের নমুনা ছিল। যে কারণে তাকে আরও একাধিক দফায় হাসপাতালে নিতে হয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার মৃত্যু ॥ নতুন… পরবর্তী সংবাদ শেরপুরে ৮ ক্রীড়াবিদ পেলো মন্ত্রণালয়ের অনুদান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads