ads

মঙ্গলবার , ১৬ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

খবর টি পড়েছেন : ২১৬
শেরপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনাকালিন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর কার্যালয়ের উদ্যোগে পৌরসভার ৭০ জন দরিদ্র পরিবারের মধ্যে বিকাশের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৬ জুন মঙ্গলবার দুপুরে শেরপুর আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
ওই সময় উপস্থিত ছিলেন আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সংস্থার শেরপুর কার্যালয়ের ম্যানেজার ইউজিন রড্রিকস্, এপিসি মনিটরিং এন্ড ইভ্যালুয়েশান স্পেশালিস্ট প্রনব দেব, নাগরিক কন্ঠ ও কাজের আহ্বায়ক এবং আরটিভির স্টাফ রিপোর্টার মো. মুগনিউর রহমান মনি, প্রোগ্রাম অফিসার বাবলি রংমা, টুকি চাম্বুগং প্রমুখ।

Shamol Bangla Ads

সংস্থার প্রোগ্রাম অফিসার বাবলি রংমা জানান, করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় সরকার ঘোষিত প্রায় দু’মাসের অধিক সময় ধরে লকডাউনের কারণে সংকটে থাকা নি¤œআয়ের মানুষের পরিবারের তাৎক্ষনিক চাহিদা পূরণ করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর কার্যালয়ের কর্ম এলাকা পাকুরিয়া, গাজীরখামার, লছমনপুর, বলাইরচর ও শেরপুর পৌরসভার ৩০৯ উপকারভোগী পরিবারের মধ্যে বিকাশের মাধ্যমে প্রতি পরিবারকে তিন হাজার টাকা প্রদান করা হয়েছে। আজ শেরপুর পৌরসভার দরিদ্র ৭০ পরিবারের মধ্যে এ নগদ অর্থ বিতরণ করা হয় বলে তিনি জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে নববধূর লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী দিলীপ পোদ্দারের সহধর্মীনি শুভ্রা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads