স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের প্রসিদ্ধ বস্ত্র ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স পোদ্দার বস্ত্রালয়ের স্বত্বাধিকারী ও শেরপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ পোদ্দারের সহধর্মীনি শুভ্রা পোদ্দার লক্ষ্মী (৫৫) পরলোক গমন করেছেন। ১৬ জুন মঙ্গলবার সকালে ডায়াবেটিসজনিত সমস্যায় আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে তিনি মারা যান। তিনি শেরপুর শহরের নয়আনী বাজার এলাকার বাসিন্দা ছিলেন।মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। মঙ্গলবার বিকেলে পৌর শেরী মহাশ্মশানে তার অন্ত্যেষ্টি ক্রিয়া অনুষ্ঠিত হয়।

শুভ্রা পোদ্দার লক্ষ্মীর অকাল ও আকস্মিক মৃত্যুতে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন, সাবেক সভাপতি মোঃ মাসুদ, শেরপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
























