ads

শনিবার , ১৩ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

খবর টি পড়েছেন : ২৩৮
শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে কিশোরীর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে জ্যোৎস্না খাতুন (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ১২ জুন শুক্রবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরশিমুলচুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত জ্যোৎস্না স্থানীয় হাছেন আলীর মেয়ে।
মৃত ওই শিশুর মা আয়শা খাতুন জানায়, শুক্রবার দুপুরের দিকে তার মেয়ে জ্যোৎস্না খাতুনসহ আরও ৫ হতে ৬ জন শিশু বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। ওই সময় হঠাৎ পানিতে ডুবে যায় তার মেয়ে জ্যোৎস্না খাতুন। পরে আশপাশের লোকজন তাকে ওই পুকুর থেকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ওই কিশোরী মারা গেছে।
ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবিজল হক বলেন, ওই কিশোরী গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাকে ওই পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানান শ্রীবরদী থানার এসআই হাফিজুর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দু’দিনে নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত… পরবর্তী সংবাদ এইচএসসি পরীক্ষা দেয়া হলো না মেধাবী শিক্ষার্থী শিহানের

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads