ads

শনিবার , ১৩ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসি পরীক্ষা দেয়া হলো না মেধাবী শিক্ষার্থী শিহানের

খবর টি পড়েছেন : ২৪৭
এইচএসসি পরীক্ষা দেয়া হলো না মেধাবী শিক্ষার্থী শিহানের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের নারায়ণপুর মহল্লার প্রয়াত গণিতের শিক্ষক মজিদ উল্ল্যাহ’র (মজিদ বিএসসি) নাতি ও জেলার বরেণ্য কবি এমএইচ মুকুলের একমাত্র সন্তান চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী মেধাবী ফুয়াদ আরেফিন শিহানের এইচএসসি পরীক্ষা দেয়া হলো না। সেইসাথে শিহানের ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্নও ভেস্তে গেলো। সে ১২ জুন শুক্রবার ভোরে তাদের শহরের নিজ বাড়িতে ব্রেইন হেমারেজজনিত কারণে ইন্তেকাল করে (ইন্নালিল্লাহে………রাজেউন)।
জানা যায়, শিহান বেশ কিছুদিন যাবত মাথার সমস্যায় ভুগছিলো। সর্বশেষ গত প্রায় ২০ দিন আগে তাকে ঢাকায় নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করলে সেখানের চিকিৎসকরা তার নানা পরীক্ষা-নিরিক্ষা ও চিকিৎসা শেষে ব্যর্থ হলে তাকে বাড়িতে ফেরত পাঠায়। পরে তাকে ১১ জুন রাতে শেরপুর ফেরত আনলে ১২ জুন ভোরে সে মারা যায়। পরে শুক্রবার বাদ জুম্মা শহরের নারায়ণপুরে তার প্রথম নামাজে জানাযা শেষে তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার ধলাকান্দা গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার দাদা মজিদ বিএসসি’র কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।

Shamol Bangla Ads

শিহানের বাবা শেরপুরের বিশিষ্ট কবি এমএইচ মুকুল জানান, ফুয়াদ আরেফিন শিহান ছোটবেলা থেকেই মেধাবী ছিলো। সে কিছুদিন গ্রামের বাড়িতে এবং পরে শহরের নবারুণ পাবলিক স্কুলে পড়া অবস্থায় পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। এরপর শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী থেকে গোল্ডেন জিপিএ-৫ পায়। পরে সে শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দেয়ার জন্য সকল প্রস্তুতি শেষ করে। কিন্তু সম্প্রতি দেশের করোনা ভাইরাসের কারণে পরীক্ষা স্থগিত হলে এবং লকডাউনের কারণে মায়ের কর্মস্থল কুমিল্লায় আটকা পড়ে যায়। শিহানের মা সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদে চাকুরি করেন। কুমিল্লা থাকা অবস্থায় শিহানের মাথার সমস্যা শুরু হলে কিছুদিন সেখানে চিকিৎসা করলেও কোন উন্নতি না হলে লকডাউনের মধ্যে তাকে গত ২০ দিন আগে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিহানের ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিলো। কিন্তু সে স্বপ্ন তার ভেস্তে গেলো। শিহানের মৃতুতে স্থানীয় এইচএসি পরীক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে কিশোরীর মৃত্যু পরবর্তী সংবাদ নকলায় সড়ক দুর্ঘটনায় ট্রলির হেলপার নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads