ads

শনিবার , ১৩ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় ট্রলির হেলপার নিহত

খবর টি পড়েছেন : ২১৩
নকলায় সড়ক দুর্ঘটনায় ট্রলির হেলপার নিহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় মাইক্রোবাস ও ট্রলির সংঘর্ষে ইয়াজ উদ্দিন (৪০) নামে এক ট্রলির হেলপার নিহত হয়েছে। ১২ জুন শুক্রবার সন্ধ্যায় নকলা শহরের জোড়াব্রিজ এলাকায় ওই ঘটনা ঘটে। ইয়াজ উদ্দিন পার্শ্ববর্তী ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরনিয়ামতপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। ইয়াজ উদ্দিন নকলা উপজেলার নারায়ণখোলা এলাকায় শ্বশুরবাড়িতে থাকতো।
জানা যায়, শুক্রবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে শেরপুর থেকে ট্রলিতে করে নকলায় ফেরার পথে নকলা শহরের জোড়াব্রিজ এলাকায় পৌঁছামাত্র ট্রলির সামনের অংশ ভেঙ্গে গিয়ে রাস্তার মাঝামাঝি চলে আসে। ঠিক ওই মুহূর্তে ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস পেছন থেকে ট্রলিটিকে ধাক্কা দিলে হেলপার ইয়াজ উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এদিকে ট্রলির চালক শাহিন মিয়া তার সহকারী ইয়াজ উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রেখে ভয়ে পালিয়ে যায়। নিহতের পরিচয় বের করতে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বেশ বেগ পেতে হয়। অন্যদিকে ঘাতক মাইক্রোবাসের চালক রনি মিয়াকে আটক করাসহ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ট্রলিটি পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, শনিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় মাইক্রোবাসের চালক ময়মনসিংহের রনি মিয়াকে আসামী করে নকলা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এইচএসসি পরীক্ষা দেয়া হলো না মেধাবী শিক্ষার্থী শিহানের পরবর্তী সংবাদ গানের আয়োজন নেই, আয়-উপার্জন বন্ধ ॥ কষ্টে আছেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads