স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে ৯৬ শিক্ষার্থীর মাসিক ভাড়া মওকুফ করে দিয়েছেন তালুকদার ছাত্রাবাসের স্বত্ত্বাধিকারী। ২৩ মে শনিবার করোনা পরিস্থিতিতে মানবিক কারণে ওই ছাত্রাবাসের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মুনছুর আলী তালুকদারের অনুমতিক্রমে তার ছেলে নয়ন তালুকদার ওইসব শিক্ষার্থীর চলতি মাসের ভাড়া ৮শ টাকা হিসেবে প্রায় ৭৬ হাজার ৮শ টাকা মওকুফ করে দেন। নয়ন শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক।

এ বিষয়ে নয়ন তালুকদার বলেন, দেশে করোনা ভাইরাসের কারণে এক মহামারী অবস্থা বিরাজ করছে। তাই শেরপুরের বৃহৎ বেসরকারি ছাত্রাবাস তালুকদার ছাত্রাবাসের ছাত্রদের মে মাস হতে করোনায় দেশে স্কুল কলেজ কোচিং তথা শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগ পর্যন্ত সকলের মেস ভাড়া মওকুফ করা হয়েছে।
























