ads

রবিবার , ২৪ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রাতের আঁধারে অসহায়দের বাড়ি ঈদ উপহার পৌঁছে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

খবর টি পড়েছেন : ১৯৪
শেরপুরে রাতের আঁধারে অসহায়দের বাড়ি ঈদ উপহার পৌঁছে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে রাতের আঁধারে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছায়েদুল ইসলাম শাওন। ২৩ মে শনিবার রাতে তার ব্যক্তিগত অর্থায়নে ভাতশালা ইউনিয়নের ২শ অসহায় পরিবারের মাঝে ওই ঈদ উপহার তুলে দেন শাওন। ঈদসামগ্রী ও উপহারের মধ্যে মধ্যে ছিল সেমাই, চিনি, সয়াবিন তেল, চাউল, সাবান ও শাড়ি-লুঙ্গি। ওইসময় তিনি সবাইকে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, মহান জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আপনাদের পাশে ছিলেন এবং সবসময়ই আছেন, থাকবেন। সেইসাথে তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, হুইপ আতিক ও তার বাবা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামের জন্য দোয়া চান।
এর আগেও শাওন ১৫০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, দুধ, সাবান, মাস্ক বিতরণ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় এবার প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আ’লীগ… পরবর্তী সংবাদ শেরপুরে ৯৬ শিক্ষার্থীর ভাড়া মওকুফ করে দিলেন ছাত্রাবাসের…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads