ads

সোমবার , ১৮ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জমিসংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন ॥ আহত ৩

খবর টি পড়েছেন : ২৯৯
শেরপুরে জমিসংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন ॥ আহত ৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাতে সোহেল রানা (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। ১৮ মে সোমবার দুপুরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের দড়িপাড়া রঘুনাথপুর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত সোহেল স্থানীয় মৃত চাঁন মিয়ার ছেলে। ওই ঘটনায় আবদুল খালেক (৫৫) ও মাসুদ রানা (৪৮)সহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার দুপুর ১২টার দিকে সোহেল রানার সাথে চাচাত ভাই আক্তার আলী ও আব্দুল খালেকসহ অন্যান্যদের বাদানুবাদ হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের সাথে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সোহেল রানা। পরে গুরুতর অবস্থায় সোহেলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানা পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আক্তার (৫৫), সুফিয়া বেগম শুকলা (৪৫) ও আজমিন আনজুয়ারাসহ ৪ জনকে আটক করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে ৪ জনকে আটক করা হয়েছে। জেলা সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কবিতা লেখার প্রতিবাদে শেরপুরে… পরবর্তী সংবাদ নকলায় অভ্যন্তরিণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads