স্টাফ রিপোর্টার ॥ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কবিতা লেখার প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মণি কর্মকারের শাস্তির দাবিতে শেরপুরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে পাগল গাজী টিপু সুলতান ফাউন্ডেশন। ১৮ মে সোমবার দুপুরে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ওই ফাউন্ডেশনের সভাপতি, পীরজাদা করিম শাহ-টিপু শাহ দরবার শরীফ ও টিপু শাহ জনকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরজাদা গদীনিশীন সুলতান গাজী শাহজাহান শাহ প্রিন্স।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, নেত্রকোনার পূর্বধলা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মণি কর্মকার গত ১৪ এপ্রিল তার ফেসবুক আইডিতে একটি চাউলচোর কবিতায় উল্লেখ করেন, ‘প্রকাশ্যে তোদের দাড়ি, টুপি, নামাজ রোজা, আড়ালে তোরা হারাম খাস’। তার ওই কথায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে এবং ইসলামিক ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। এজন্য তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হয়।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাবের সামনের রাস্তায় ভক্ত-অনুরাগীদের নিয়ে এক মানবন্ধন করেন পীরজাদা গদীনিশীন সুলতান গাজী শাহজাহান শাহ প্রিন্স।
























