ads

সোমবার , ১৮ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় অভ্যন্তরিণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৩০৬
নকলায় অভ্যন্তরিণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলা খাদ্য গুদামের অভ্যন্তরিণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ১৮ মে সোমবার সকালে নকলা খাদ্য বিভাগের আয়োজনে নকলা খাদ্য গুদামে ওই সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যশস্য মনিটরিং কমিটির সভাপতি জাহিদুর রহমান।
উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, নকলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, মিল মালিক সমিতির সভাপতি জয়েন উদ্দিন, সাধারণ সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম বুলবুলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

নকলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, লটারির মাধ্যমে নির্বাচিত উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট ১২২১ জন কৃষকের মধ্যে সরকার নির্ধারিত মূল্য প্রতি কেজি ধান ২৬ টাকা হিসেবে মোট ২৪৪১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে এবং প্রতি কেজি সিদ্ধ চাল ৩৬ টাকা ও প্রতি কেজি আতপ চাল ৩৫ টাকা হিসেবে মোট ১৮৩৪ মেট্রিক টন চাল ক্রয়ের জন্য ৩৬টি মিল মালিকের সাথে চুক্তি করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জমিসংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন ॥ আহত… পরবর্তী সংবাদ শেরপুরে হাফিজুল-শহিদুল চক্রের হাতে এক পল্লী জিম্মির অভিযোগ

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads