ads

সোমবার , ১৮ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ল ট্রাক : আহত ২ (ভিডিও)

খবর টি পড়েছেন : ৩১২
নকলায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ল ট্রাক : আহত ২ (ভিডিও)
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় পেঁয়াজভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ায় আহত হয়েছেন ২ জন। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি পরিবার। ১৮ মে সোমবার সকালে উপজেলার ঢাকা-শেরপুর মহাসড়কের পাইস্কা মোড়ে ট্রাকের চাকা ফেটে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ওই দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কারও প্রাণহানি না ঘটলেও ট্রাকের ড্রাইভার ও হেলপার আহত হয়।

Shamol Bangla Ads

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকা থেকে শেরপুরগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাক নকলা উপজেলার পাইস্কা মোড়ের বাজারে এসে বাম পাশের সামনের চাকা ফেটে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের কাঠাল গাছে ধাক্কা দিয়ে গাছটি ভেঙে পাশের আব্দুল মতিনের বসতঘরে ঢুকে পড়ে। এতে ঘরে থাকার খাট ও আলমিরাসহ অন্যান্য আসবাবপত্র দুমড়ে-মুচড়ে যায়। ওই ঘটনার কিছুক্ষণ আগে আব্দুল মতিনসহ পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ায় অল্পের জন্য রক্ষা পায় তার পরিবার। পরে আহত অবস্থায় ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে নকলা থানার এসআই চন্দন জানান, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করা হয়েছে।

https://www.facebook.com/ShamolBangla24/videos/2707093896080440/

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘এক ভাষায় এক এক পদ্ধতির শিক্ষা আমরা চেয়েছিলাম’ পরবর্তী সংবাদ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কবিতা লেখার প্রতিবাদে শেরপুরে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads