মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শেরপুর জেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল দ্বিতীয় দফায় করোনার কারণে দূর্ভোগে থাকা ১ হাজার ৫শ মানুষের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন। ১৬ মে শনিবার নাবরুণ স্কুল মাঠে দ্বিতীয় দফার প্রথম দিনে জেলা শহরের ২ শতাধিক টং দোকানের মালিকদের মাঝে ওইসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, সেমাই, চিনি, টি শার্টসহ খাদ্য ও ঈদ সামগ্রী। এর আগে প্রথম দফায় তিনি ১ হাজার লোকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক নাজিমুল হক নাজিম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, যগ্ম-সম্পাদক মানিক দত্ত, হুইপ কন্য ডা: শারমিন রহমান অমি, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাবেক সভাপতি জুনায়েদ নুরানী মনি, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
























