খোরশেদ আলম, ঝিনাইগাতী : ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এসএমএ ওয়ারেজ নাইমের দেয়া ত্রাণ পেলো কর্মহীন ১ হাজার পরিবার। ১৬ মে শনিবার উপজেলার কাংশা ইউনিয়নের নাচনমহুরী, গুরুচরনদুধনই ও গান্দিগাঁও এলাকার বনরানীতে পৃথকভাবে প্রতি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণের আয়োজন করা হয়। এসএমএ ওয়ারেজ নাইম উপস্থিত থেকে কর্মহীন অসহায় অতিদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ওই ত্রাণ বিতরণ করেন। ওইসময় তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আমার ব্যক্তিগত তহবিল থেকে ঘোষিত ১০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরনের ধারাবাহিকতার অংশ হিসেবে এ ত্রাণ বিতরন করা হচ্ছে। তিনি বলেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের আগমুহুর্ত পর্যন্ত আমার নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণেরকালে কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জহুরুল হকসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
























