খোরশেদ আলম, ঝিনাইগাতী ॥ ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পেলো করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে কর্মহীন, হতদরিদ্র ও অসহায় ৩২৫ পরিবার। ১৭ মে স্থানীয় ষ্টেডিয়াম মাঠে জেলা পরিষদের উদ্যোগে ওই উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। জেলা পরিষদ সদস্য আবু তাহের আনুষ্ঠানিকভাবে ওই ত্রাণ বিতরন কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন। ওইসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা পরিষদের মাধ্যমে দ্বিতীয় ধাপে ৬ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় ওইসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৬ কেজি করে চাল, আধা কেজি করে ডাল, তেল, চিনি, সেমাই ও একটি করে সাবান প্রদান করা হয়।
এদিকে, ১৬ মে শনিবার বিকালে শেরপুর জেলা পরিষদের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পেলো কর্মহীন অসহায় হতদরিদ্র ১৫০ পরিবার। উপহার সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ সদস্য ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। দ্বিতীয় ধাপে ৬ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় মালিঝিকান্দা, হাতিবান্দা ও গৌরিপুর ইউনিয়নের ১৫০ জন কর্মহীন অতিদরিদ্র অসহায় পরিবারের মাঝে ওই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি করে চাল, আধা কেজি করে ডাল, চিনি, তেল, সেমাই ও একটি করে সাবান।
উপহার সামগ্রী বিতরণকালে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব আব্দুল গনিসহ স্থানীয় দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী পেয়ে শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করেন সুবিধাভোগি কর্মহীন অসহায় পরিবারের লোকজন।
























