ads

বৃহস্পতিবার , ১৪ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ২৫৭
শেরপুরে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সরকারি নির্দেশনা না মানায় এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে কাপড় বিক্রি করার দায়ে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৪ মে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিএম সাদিক আল সাফিন শহরের নয়ানীবাজারস্থ জননী বস্ত্রালয় ও অঞ্জলী বস্ত্রালয়কে ওই জরিমানা করেন।

Shamol Bangla Ads

জানা যায়, শহরের নয়ানীবাজার এলাকার ব্যবসায়ী চন্দন সাহার প্রতিষ্ঠান জননী বস্ত্রালয় সরকারি নির্দেশ অমান্য করে এবং সামাজিক দূরত্ব না মেনে বিকেল পৌনে ৫টা পর্যন্ত দোকান খোলা রেখে কাপড় বিক্রি করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ দুই নির্বাহী ম্যাজিষ্টেট। ওইসময় তারা সামাজিক দূরত্ব না মেনে ক্রেতাদের কাছে কাপড় বিক্রি করতে দেখেন। পরে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী জননী বস্ত্রালয়ের মালিক চন্দন সাহাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অঞ্জলী বস্ত্রালয় নামে আরেক দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারদন্ডের আদেশ দেওয়া হয়। ২ দোকানের মালিক তাৎক্ষনিক জরিমানার অর্থ প্রদান করায় তাদের ছেড়ে দেওয়া হয়।।
এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিএম সাদিক আল সাফিন শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৫২ হাজার কর্মহীন মানুষ পাচ্ছেন প্রধানমন্ত্রীর নগদ… পরবর্তী সংবাদ শেরপুরে শাপলা চত্ত্বরের ফোয়ারার পানিতে বিদ্যুতায়িত হয়ে ইজিবাইক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads