ads

বৃহস্পতিবার , ১৪ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫২ হাজার কর্মহীন মানুষ পাচ্ছেন প্রধানমন্ত্রীর নগদ অর্থ

খবর টি পড়েছেন : ৩৬৬
শেরপুরে ৫২ হাজার কর্মহীন মানুষ পাচ্ছেন প্রধানমন্ত্রীর নগদ অর্থ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘দেশব্যাপী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে অর্থ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ মে বৃহস্পতিবার সকালে গণভবন থেকে একযোগে ৬৪ জেলায় ওই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। একইসাথে মোবাইল/অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি। ওই কার্যক্রমের আওতায় শেরপুরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৫২ হাজার কর্মহীন মানুষ পাবেন নগদ অর্থ।

Shamol Bangla Ads

এদিকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সকালে শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয় রজনীগন্ধায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, শহীদ সালাহউদ্দীন সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের মেজর তৌফিকুল বারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ৫ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণসহ জনপ্রতিনিধিবৃন্দ এবং প্রধানমন্ত্রীর মানবিক সহায়তাপ্রাপ্ত ৫ জন উপকারভোগী।
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ব্যক্তিদের মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে নগদ অর্থ প্রদানের এ মহান উদ্যোগে শেরপুর জেলার ৫২ হাজার কর্মহীন মানুষের তালিকা প্রণয়ন করা হয়েছে। পর্যায়ক্রমে ওই সকল পরিবারের নিকট প্রধানমন্ত্রীর এ উপহার পৌঁছে যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভার্চুয়াল আদালতে জামিন পেল আরও ৫৩ আসামি পরবর্তী সংবাদ শেরপুরে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads