ads

বুধবার , ১৩ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বোরো ধান সংগ্রহ শুরু

খবর টি পড়েছেন : ১৯৩
শেরপুরে বোরো ধান সংগ্রহ শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যবিধি মেনে শেরপুর জেলায় বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। ১৩ মে মঙ্গলবার সকালে সরকারি খাদ্য গুদামে চাল কল মালিক ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে ওই কর্মসুচির উদ্বোধন করেন শেরপুর-১ আসনের সাংসদ, হুইপ আতিউর রহমান আতিক। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ফরহাদ খন্দকার, শেরপুর চেম্বার অফ কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, জেলা খামার বাড়ীর উপ-পরিচালক মোহিত কুমার দে, ব্যবসায়ী সাদুজ্জামান সাদীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, সরাসরি চাষীদের কাছ থেকে ১৬৫০৮ মেট্রিক টন ধান কেনা হবে। শেরপুর জেলায় এবার ৫৪৬ জন চাল কল মালিক কাছ থেকে ২৪৯২৫ মেট্রিক টন চাল ৩৬ টাকা কেজি দরে কেনা হবে এবং ২৪ জন চুক্তিবদ্ধ চাল কল মালিকের কাছ থেকে ২৪৫৭ মেট্রিক টন আতপ চাল ক্রয় করা হবে। ওইসব ধান ক্রয় ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা প্রতিরোধে শেরপুরে ওয়ার্ল্ড ভিশনের সুরক্ষা সামগ্রী হস্তান্তর পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মাদ্রাসা ভবন আগুনে পুড়ে ছাঁই

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads