খোরশেদ আলম, ঝিনাইগাতী ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ডেফলাই দারুল উলুম আকসা মাদ্রাসার একটি ভবন আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ১২ মে মঙ্গলবার রাত ১০টায় বিদ্যুতের সট সার্কিট থেকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে মাদ্রাসাটির লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আগুনে ভবনটি পুরে যাওয়ায় দিশেহারা হয়ে পরেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
























