স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শেরপুরের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে পিপিই ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১২ মে মঙ্গলবার বিকালে ওইসব সুরক্ষা সামগ্রী শেরপুরের সিভিল সার্জন ডা. এ. কে. এম আনওয়ারুর রউফ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল সিভিল সার্জন কার্যালয়ের জন্য পিপিই ২০টি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শেরপুর কার্যালয়ের কর্ম এলাকা সদর উপজেলার পাকুরিয়া, গাজীরখামার, লছমনপুর ও বলাইরচর ইউনিয়নের ১৬টি কমিউনিটি ক্লিনিকের জন্য ১৫টি পিপিই, ৫শ মাস্ক, ৫শ জোড়া গ্লাভস, ৫০টি হ্যান্ড স্যানিটাইজার।
হস্তান্তরকালে ওয়ার্ল্ড ভিশন শেরপুর-জামালপুর অঞ্চলের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সাগর ডি কস্টা, শেরপুর কার্যালয়ের গ্রোগ্রাম অফিসার বাবলি রংমা, টুকি চাম্বু গং, হারুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
























