ads

মঙ্গলবার , ১২ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলা সমিতির উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

খবর টি পড়েছেন : ২২৪
শেরপুর সদর উপজেলা সমিতির উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, শেরপুর ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে কর্মহীন, হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাদ্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ১২ মে মঙ্গলবার দুপুরে গৃর্দ্দানারায়নপুর এমএ ছামাদ মেমোরিয়াল স্কুল মাঠে ঢাকাস্থ ‘শেরপুর সদর উপজেলা সমিতি’র উদ্যোগে চতুর্থ দফায় ১৫০ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার নগদ ১ হাজার টাকা ও ১টি করে মাাস্ক বিতরণ করা হযেছে।

Shamol Bangla Ads

সংগঠনের সাংগঠনিক সম্পাদক জয়েনউদ্দিন আহম্মেদ জয়ের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জনউদ্যোগ সদস্য সচিব হাকিম বাবুল, জেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
উল্লেখ্য, এ সংগঠনের তরফ থেকে এর আগে আরও ৩ দফায় ৩৫০ জন কর্মহীন, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করেছে। ওইসব সহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াছ, আধা রিটার তেল, ১ টি সাবান ও ১ টি মাস্ক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ৩শ পরিবার পেল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খাদ্য… পরবর্তী সংবাদ শেরপুরে দুঃস্থ-অসহায় ফুটবল খেলোয়াড়দের আর্থিক অনুদান দিলেন ডিএফএ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads