ads

মঙ্গলবার , ১২ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ৩শ পরিবার পেল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খাদ্য ও নগদ অর্থ সহায়তা

খবর টি পড়েছেন : ২৬৩
নকলায় ৩শ পরিবার পেল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খাদ্য ও নগদ অর্থ সহায়তা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে কর্মহীন অসহায়, হতদরিদ্র, শ্রমজীবী ও কর্মক্ষম মানুষের মাঝে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রাপ্ত খাদ্য ও নগদ সম্মানী বিতরণ করেছে নকলা উপজেলা পরিষদ। ১২ মে সোমবার সকালে নকলা উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খল পরিবেশে উপজেলার ২৫০টি পরিবারকে ৫ কেজি চাল, আধা কেজি করে ডাল, ছোলা, মুড়ি, তেল, লবন, এক কেজি আলুসহ ১টি করে খাদ্যসামগ্রীর প্যাকেট ও ৫০ জন কেজি স্কুলের শিক্ষক পরিবারকে নগদ ৫শ টাকা করে সম্মানী প্রদান করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন বলেন, করোনা বিস্তার প্রতিরোধে অসহায়, হতদরিদ্র ও শ্রমজীবী মানুষের যাতে খাবারের সন্ধানে বাহিরে যেতে না হয় তার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ওইসব খাদ্যসামগ্রী ও সম্মানী হিসেবে নগদ অর্থ প্রদান করা হল এবং ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ২শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিলো… পরবর্তী সংবাদ শেরপুর সদর উপজেলা সমিতির উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads