ads

মঙ্গলবার , ১২ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভিক্ষুকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলো গ্রামীণ ব্যাংক

খবর টি পড়েছেন : ১৫৯
নালিতাবাড়ীতে ভিক্ষুকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলো গ্রামীণ ব্যাংক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্তিতিতে শেরপুরে লকডাউনে কর্মহীন, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবহিকতায় ১২ মে মঙ্গলবার দুপুরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে নালিতাবাড়ী উপজেলার নন্নী শাখার গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে ২শ ভিক্ষুক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে মঙ্গলবার প্রথমধাপে নালিতাবাড়ীর নন্নী ও নয়াবিল শাখা গ্রামীণ ব্যাংক ৩২ ভিক্ষুককের মাঝে ওইসব সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হলো। উপহার সামগ্রীর মধ্যে ছিলো ৩০ কেজি চাউল, ৮ কেজি আলু, ৪ কেজি ডাউল, ৪ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল, ২ কেজি লবণ, ৪ টি সাবান ও নগদ ৬শ করে টাকা ।  বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের এরিয়া ম্যানেজার সামছুর হক।

Shamol Bangla Ads

ওইসময় জেলা পরিষদের সদস্য ডা. বেলাল চৌধুরী, নন্নী ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান রিটন, গ্রামীণ ব্যাংক নন্নী শাখার ব্যবস্থাপক আব্দুল জলিল, গ্রামীণ ব্যাংক নয়াবিল শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির শেরপুর জোনের প্রতিনিধি মনিরুজ্জামান, নালিতাবাড়ী এরিয়ার সভাপতি রিপন মিয়া ও নন্নী ও নয়াবিল শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে জেলায় ৫৮৫ জনকে জনপ্রতি ৩ হজার ২শ টাকার সমমূল্যের খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দোকানপাট খোলার ২৪ ঘন্টার মধ্যেই আবার বন্ধের… পরবর্তী সংবাদ নকলায় ২শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিলো…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads