স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে লকডাউনে কর্মহীন, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রযেছে। এরই ধারাবহিকতায় ১০ মে রবিবার দুপুরে নকলা উপজেলা পরিষদের সামনে ‘আশা’র উদ্যোগে উপজেলার ২শ অসহায় পরিবারের মাঝে বিতরণের জন্য খাদ্য সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের নিকট হস্তান্তর করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার তেল।

ওইসময় আশা’র নকলা অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক মেহরাজ উল্লাহ সৌরভ, শাখা ব্যাবস্থাপক শহিদুল ইসলামসহ অণ্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
























