ads

সোমবার , ১১ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জনউদ্যোগ ও আইপি’র খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

খবর টি পড়েছেন : ১৫৭
শেরপুরে জনউদ্যোগ ও আইপি’র খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল সীমিত করায় বিপদে পড়েছেন শ্রমজীবী কর্মহীন মানুষ। কর্মহীন মানুষের পাশে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে। শেরপুরে করোনা (কভিড-১৯) ভাইরাস মোকাবেলায় খাদ্য ও প্রতিরোধ সহায়তা সামগ্রী বিতরণ করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ কমিটি ও আইপি (নৃ-জনগোষ্ঠি সক্ষমতা উন্নয়ন প্রকল্প)। জেলার ১৩০ জন নিন্মআয়ের কর্মহীন, অক্ষম, দিনমজুর, কুলি, চাতাল শ্রমিক, নারী শ্রমিক, দলিত-হরিজন, ঋষি এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু পরিবার নির্বাচন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি’র (ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট এন্ড ডেভেলপমেন্ট) সহযোগিতায় প্রতি পরিবারকে ৭ কে.জি করে, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি পেয়াজ, ১টি হুইল সাবান, ১টি লাইফবয় সাবান, ৪টি মাস্ক, ৪ জোড়া হ্যান্ডগ্লোভস ও ১০০ মিলি. ১টি করে স্যানিটাইজার বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

১০ মে রবিবার দুপুরে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী চত্বরে সদর উপজেলার ৮০টি পরিবারের মাঝে প্রথমধাপে ওইসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সোমবার শ্রীবরদী, ঝিনআিগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ী বাড়ী গিয়ে ৫০ জনকে ওইসব খাদ্য ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হবে। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম প্রধান অতিথি এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন বিশেষ অতিথি হিসেবে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। ওইসময় পৌর প্যানেল মেয়র হোসনে আরা নাজমা, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, মডেল গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ তপন সরোয়ার, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, ডিবি’র ওসি মোখলেছুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রধান সহকারি হাছানুজ্জামান শরাফত, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুল, আইইডি’র স্থানীয় সমন্বয়ক মানিক পাল, আইপি ফেলো সুমন্ত বর্মন, এসডিডিএফ সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবালসহ করোনা ইমার্জেন্সি রেসপন্স টিমের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের স্বেচ্ছাসেবীদের সুরক্ষা সামগ্রী… পরবর্তী সংবাদ শেরপুরে ‘মানব সমাজ উন্নয়ন পরিকল্পনা’র ত্রাণ বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads