স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন মানব সমাজ উন্নয়ন পরিকল্পনা (এইচএসডিপি) উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমিক, দরিদ্র ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ মে দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হেরুয়া বালুরঘাট ও তালুকপাড়ার দেড়শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু ও লবন বিতরণ করেন মানব সমাজ উন্নয়ন পরিকল্পনা (এইচএসডিপি)’র চেয়ারম্যান ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

হেরুয়াবালুরঘাট জামে মসজিদের সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ খান দুলাল মাস্টারে সভাপতিত্বে ওই ত্রাণ বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিথি ছানোয়ার হোসেন মডেল কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রুকনুজ্জামান খোকন, উত্তর গৌরীপুর মডেল স্কুলের অধ্যক্ষ সোহানুর রহমান সোহাগ, সাবেক মেম্বার মুজিবুর রহমান, সমাজ সেবক আলহাজ্ব মমতাজ উদ্দিন, হারুন অর রশিদ, গিয়াস উদ্দিন আল রাসেল, ফরহাদ আলী, দেলোয়ার হোসেন খান প্রমুখ।
























