ads

রবিবার , ১০ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের স্বেচ্ছাসেবীদের সুরক্ষা সামগ্রী দিলেন দুই ছাত্রলীগ নেতা

খবর টি পড়েছেন : ২২০
শেরপুরে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের স্বেচ্ছাসেবীদের সুরক্ষা সামগ্রী দিলেন দুই ছাত্রলীগ নেতা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা ছাত্রলীগের দুই নেতা অনিন্দ্য চন্দ্র তিলক ও আব্দুল আলিম হকের উদ্যোগে তাদের ব্যক্তিগত তহবিল থেকে জেলা ছাত্রলীগের মানবিক ইউনিট শেরপুর জেলা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের স্বেচ্ছাসেবীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করেছে। ওইসব নিরাপত্তা সামগ্রীর মধ্যে রয়েছে ২০টি পিপিই, ৫শ গ্লাভস ও ১শ হেয়ার ক্যাপ। তারা ১০ মে রবিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার কাছে ওইসব সামগ্রী হস্তান্তর করেন।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা তিলক ও আলীম বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে শেরপুরকে নিরাপদ রাখতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সাথে সমন্বয় করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে জেলা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম। কিন্তু তাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর অভাব আছে দেখে আমরা ব্যক্তিগতভাবে এ উদ্যোগ গ্রহন করেছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে লকডাউন চলাকালে দোকানপাট খোলা রাখা ও একমুখী… পরবর্তী সংবাদ শেরপুরে জনউদ্যোগ ও আইপি’র খাদ্য ও সুরক্ষা সামগ্রী…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads