ads

শনিবার , ৯ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর থেকে অপহৃত স্কুল ছাত্র ঝিনাইগাতীতে উদ্ধার : গ্রেফতার ১

খবর টি পড়েছেন : ২৬০
শেরপুর থেকে অপহৃত স্কুল ছাত্র ঝিনাইগাতীতে উদ্ধার : গ্রেফতার ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর থেকে অপহৃত স্কুল ছাত্র রুকুনুজ্জামান (১৬) কে ঝিনাইগাতী উপজেলার গজনী বিনোদন কেন্দ্র থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। রুকুনুজ্জামান শেরপুর সদর উপজেলার কামারিয়া ইদ্রিসিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ও পৌরশহরের দিঘারপাড় মহল্লার এরশাদ আলীর ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, ৭ মে বৃহস্পতিবার সকালে পাশের গ্রামের সাব্বির হোসেন (২৩) ও জমশেদ আলী (২৫) কৌশলে রুকুনুজ্জামানকে অপহরণ করে। পরে তাকে ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ দিনোদন কেন্দ্রে এনে তাকে দিয়ে তার বাবার কাছে মোবাইলে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি কর। এরশাদ আলী মুক্তিপই দিতে অস্বীকার করলে অপহরণকারীরা চাকু দিয়ে রুকুনুজ্জামানকে হত্যার চেষ্টা করে। ওই সময় রুকুনুজ্জামানের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা সটকে পরে। স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেফতার করে এবং আহত রুকুনুজ্জামানকে প্রথমে ঝিনাইগাতী ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় রুকুনুজ্জামানের পিতা এরশাদ আলী বাদী হয়ে সাব্বির ও জমশেদ আলীকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত আসামি সাব্বিরকে আদালতে সোপর্দ করা হয়েছে। জমশেদ আলীকে গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে অসহায় প্রান্তিক কৃষকদের ধান কেটে দিল জেলা… পরবর্তী সংবাদ করোনা পরিস্থিতিতে সাজা মওকুফ ॥ শেরপুর কারাগার থেকে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads