ads

শনিবার , ৯ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অসহায় প্রান্তিক কৃষকদের ধান কেটে দিল জেলা প্রশাসন

খবর টি পড়েছেন : ১৯৭
শ্রীবরদীতে অসহায় প্রান্তিক কৃষকদের ধান কেটে দিল জেলা প্রশাসন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ‘কৃষক বাঁচলে, বাঁচবে দেশ’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জেলা প্রশাসনের সহায়তায় ও কৃষি অফিসের উদ্যোগে সরকারি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে গরীব-অসহায় প্রান্তিক কৃষকদের ধান কেটে দেওয়া হয়েছে। ৯ মে শনিবার সকালে শ্রীবরদী পৌরসভার মথুরাদী মহল্লার প্রান্তিক কৃষক আব্দুল আজিজের ২৫ শতাংশ, শামীম মিয়ার ২৫ শতাংশ, আরিফুল ইসলামের ২৫ শতাংশ ও আলমগীর হোসেনের ৫০ শতাংশ জমির বোরো ধান কেটে দেওয়া হয়েছে। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, সহকারি কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা, পুলিশ উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার বলেন, করোনাভাইরাসের কারণে অনেক প্রান্তিক কৃষক অসহায় হয়ে পড়েছে। আমরা খবর পেয়েছি যে, মথুরাদী মহল্লার এ সকল কৃষক টাকার অভাবে তাদের উৎপাদিত ধান কাটতে পারছেন না। তাই জেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে সরকারি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে দেওয়া হলো। তাছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষি মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক উপজেলার গরীব অসহায় কৃষকদের ক্ষেতের ধান সরকারি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছে যুবলীগ পরবর্তী সংবাদ শেরপুর থেকে অপহৃত স্কুল ছাত্র ঝিনাইগাতীতে উদ্ধার :…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads