ads

শনিবার , ৯ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা পরিস্থিতিতে সাজা মওকুফ ॥ শেরপুর কারাগার থেকে মুক্তি পেলো লঘু দণ্ডপ্রাপ্ত ১৫ বন্দি

খবর টি পড়েছেন : ২১৭
করোনা পরিস্থিতিতে সাজা মওকুফ ॥ শেরপুর কারাগার থেকে মুক্তি পেলো লঘু দণ্ডপ্রাপ্ত ১৫ বন্দি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে কারাগারের বন্দি ঘনত্ব কমাতে শেরপুরে ১৫ জন লঘু দণ্ডপ্রাপ্ত কয়েদীর সাজা মওকুফ করা হয়েছে। ৮ মে শুক্রবার সরকারের সাধারণ ক্ষমার আওতায় ওই ১৫ জনের মধ্যে ১২ জন শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এর আগে মুক্তি পেয়েছেন আরও ২ জন। এছাড়া আরও একজনের মুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। রাতে জেলা কারাগারের জেল সুপারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, চলমান পরিস্থিতিতে কারাগারের বন্দি ঘনত্ব কমাতে ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারা মোতাবেক প্রদত্ত ক্ষমতাবলে ওই বন্দিদের অবশিষ্ট সাজা মওকুফ করে তাদের মুক্তি দেওয়া হয়।

Shamol Bangla Ads

জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম জানান, শেরপুর জেলা কারাগারে সর্বোচ্চ ১ বছর থেকে ৬ মাস মেয়াদের সাজাভোগীদের মধ্যে সরকারের সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় কারা মহাপরিদর্শক দফতরে মোট ২৩ জনের প্রস্তাব পাঠানো হয়েছিল। ওই ২৩ জনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সম্প্রতি প্রথম দফায় ২ জন এবং শুক্রবার দ্বিতীয় দফায় আরও ১৩ জনের সাজা মওকুফ সাপেক্ষে মুক্তির আদেশ আসে। সে প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় ১২ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের নিজ নিজ আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যজনের জরিমানা পরিশোধ না হওয়ায় তা প্রক্রিয়াধীন রয়েছে। জরিমানা পরিশোধ সাপেক্ষে তিনিও মুক্তি পেতে পারেন। সাজা মওকুফ হওয়া ১৫ জনই পুরুষ এবং তাদের মধ্যে মাদক মামলায় ১০ জন, ইভটিজিং মামলায় ২ জন ও যৌতুক নিরোধ আইনসহ অন্য আইনে ৩ জন রয়েছে। তাদের অধিকাংশই ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি আরও জানান, প্রস্তাব পাঠানো অপর ৮ জনের বিষয়ে কোন সিদ্ধান্ত না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, ১০১ জন বন্দি ধারণক্ষমতা সম্পন্ন শেরপুর কারাগারে বর্তমানে হাজতী-কয়েদী রয়েছেন ৫৫০ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর থেকে অপহৃত স্কুল ছাত্র ঝিনাইগাতীতে উদ্ধার :… পরবর্তী সংবাদ শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৩২ জনের মধ্যে ২৭ জন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads