ads

শনিবার , ৯ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৩২ জনের মধ্যে ২৭ জন সুস্থ ॥ নমুনা পেন্ডিং ২৬৭ জনের

খবর টি পড়েছেন : ১৭০
শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৩২ জনের মধ্যে ২৭ জন সুস্থ ॥ নমুনা পেন্ডিং ২৬৭ জনের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে এখনও নিয়মিত পরীক্ষা হচ্ছে না শেরপুরের পাঠানো করোনাভাইরাসের নমুনা। ফলে পরীক্ষার জন্য দিনের পর দিন আটকে থাকছে ২ থেকে ৩শ নমুনা। এতে কমছে না শেরপুরবাসীর উদ্বেগ-উৎকণ্ঠা। তবে এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত ৩২ জনের মধ্যে ২৭ জনই ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চিকিৎসা সফলতায় এ বিষয়টি স্থানীয়ভাবে আশার আলো দেখাচ্ছে।
জানা যায়, শনিবার বিকেল পর্যন্ত শেরপুর জেলা থেকে মোট ১০২৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহে পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে শুক্রবার পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৭৬২টি নমুনা, যাতে শনাক্ত হয়েছে ৩২ জন রোগী। অবশিষ্ট ২৬৭টি নমুনা পরীক্ষার জন্য আটকে আছে। বুধবার পর্যন্ত আটকে থাকা নমুনার সংখ্যা ছিলো ৩১৭। নিয়মিতভাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে না, একদিন হলে আরেক দিন নমুনা পরীক্ষা হয় না। এমনকি একটানা ৬ দিন নমুনা পরীক্ষা না হওয়ার নজিরও রয়েছে। নমুনা পরীক্ষার এমন মন্থর গতির কারণে উদ্বেগ-উৎকন্ঠা আর আতঙ্ক ও বিভ্রান্তির মধ্যে পড়েছে এ জেলার মানুষ। ওই অবস্থার মধ্যেও ময়মনসিংহ পিসিআর ল্যাবে বাড়ছে না শেরপুরের নমুনা পরীক্ষার গতি। শনিবার জেলা থেকে আরও ১১১টি নমুনা পাঠানো হলেও সেদিন পর্যন্ত আটকে থাকা নমুনার মধ্যে পরীক্ষা হয়েছে মাত্র ২২টি। অবশ্য শুক্রবার পরীক্ষা হয়েছিল ১১০টি নমুনার। এদিকে চিকিৎসাধীন ৫ জনের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৩ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২ জন।

Shamol Bangla Ads

অন্যদিকে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৩২ জনের মধ্যে সর্বশেষ শনিবার একজন চিকিৎসকসহ আরও ৩জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ওই ৩ জনের মধ্যে ২ জন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী। অন্যজন উপজেলার এক গৃহবধূ। এ নিয়ে জেলায় মোট ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে স্বাস্থ্য বিভাগের ১৭ জনের মধ্যে ১৪ জন ও পুলিশ বিভাগের ৫ জনের মধ্যে ৩ জন রয়েছেন।
ময়মনসিংহ পিসিআর ল্যাবে শেরপুরের পাঠানো নমুনা আটকে থাকার বিষয়ে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ বলেন, সক্ষমতার তুলনায় নমুনার সংখ্যা বেশি হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তবে নিয়মিত যেন নমুনা পরীক্ষা হয়, সেজন্য দায়িত্বশীল মহলসহ স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বেশ চেষ্টা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা পরিস্থিতিতে সাজা মওকুফ ॥ শেরপুর কারাগার থেকে… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ব্যবসায়ীর দেয়া ত্রাণ পেল ২শ অসহায় পরিবার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads