ads

শনিবার , ৯ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ব্যবসায়ীর দেয়া ত্রাণ পেল ২শ অসহায় পরিবার

খবর টি পড়েছেন : ১৩৪
ঝিনাইগাতীতে ব্যবসায়ীর দেয়া ত্রাণ পেল ২শ অসহায় পরিবার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে মিসকিন মিয়া নামে এক ব্যবসায়ীর দেয়া ত্রাণ পেয়েছেন কর্মহীন ২শ অসহায় পরিবার। ৮ মে শুক্রবার সকালে উপজেলা সদরের কলেজ রোডের নিজ বাসায় ওই ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইগাতী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন। ওই সময় স্থানীয় ঠিকাদার আনোয়ার হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, আধা কেজি ডাল ও একটি করে ইলিশ মাছের শুঁটকি। কসাইপাড়া, বন্ধভাটপাড়া, প্রতাবনগর, উপজেলা সদরসহ আশপাশের এলাকার অতিদরিদ্র অসহায় ২শ পরিবারের মাঝে ওইসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে অসহায় পরিবারের লোকজন মিসকিনের পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৩২ জনের মধ্যে ২৭ জন… পরবর্তী সংবাদ নকলায় কৃষকের ভুট্টার মোচা তুলে দিল পুলিশ

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads