ads

শনিবার , ৯ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ৩শ দরিদ্র পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌছেঁ দিলেন আর্টডক সেনা সদস্যরা

খবর টি পড়েছেন : ১৮৯
ময়মনসিংহে ৩শ দরিদ্র পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌছেঁ দিলেন আর্টডক সেনা সদস্যরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ : কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশে দরিদ্র ও কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)। আর্টডক এর অধীনস্থ ৪০৩ ব্যাটল গ্রæপ ৯ মে শনিবার ময়মনসিংহ নগরীর ২০নং ওয়ার্ডের কেওয়াটখালী এবং ২১নং ওয়ার্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায় শেষ মোড় এলাকার ৩’শ পরিবারের ঘরে ঘরে শুকনো খাবার ও ইফতার সামগ্রী এবং মাস্ক পৌঁছে দিয়েছেন। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষেত থেকে সরাসরি এক হাজার কেজি সবজি ক্রয় করা হয়েছে। একই সাথে কৃষকদের মাঝে বিনামুল্যে সবজির বীজ বিতরণ করা হয়েছে। অসহায় পরিবারগুলো সেনাসদস্যদের এই খাদ্যসামগ্রীর পাশপাশি ইফতারির সামগ্রী পেয়ে আনন্দিত হয়। তারা এরকম মহতি উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ২১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোস্তফা ফারুক, মহিলা কাউন্সিলর শামীমা আক্তার প্রমুখ।

Shamol Bangla Ads

আর্টডক এর অধীনস্থ ৪০৩ ব্যাটল গ্রæপের মেজর রকিবুল হাছান জানান, আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস. এম শফিউদ্দিন আহমেদ এই মানবিক কার্যক্রম সার্বক্ষনিক তদারকি ও নির্দেশনায় ইতোমধ্যে আর্টডকএর অধীনস্থ প্রতিষ্ঠানসমুহ ৯ হাজার দরিদ্র অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আর্টডক সদর দপ্তর নিজস্ব উদ্যোগে গত ৮ মে মুক্তাগাছা উপজেলা চেচুয়া এলাকার করোনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষেত থেকে সরাসরি এক হাজার কেজি সবজি ক্রয় করেছে। একই সাথে কৃষকদের মাঝে বিনামুল্যে সবজির বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া ত্রিশাল এবং মুক্তাগাছায় স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী পিপিই, সার্জিক্যাল মাস্ক, সুজ কভার, হেড কভার, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গøাভস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্যোগকালীন সময়ে আর্টডক এর এই মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে জানান মেজর রকিবুল হাছান ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদ হত্যার রহস্য উদঘাটন,… পরবর্তী সংবাদ ময়মনসিংহ বিভাগে চিকিৎসক নার্সসহ ২১৬ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads