স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের কাছে এবার করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে রেড ক্রিসেন্ট। ৭ মে বৃহস্পতিবার বিকেলে শহরের সার্কিট হাউজ অঙ্গণে লিভার ব্রাদার্স বাংলাদেশ লিঃ ও ২০৩০ ওয়াটার রিসোর্স গ্রুপের সহায়তায় জেলা প্রশাসনের সক্ষমতা বৃদ্ধির লক্ষে ওই সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলী। ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহসানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নমিতা দে, লিভার ব্রাদার্স বাংলাদেশ লিঃ এর সিনিয়র টেরিটরি অফিসার ইমরুল কবীর খান, লিভার ব্রাদার্সের জেলা পরিবেশক বজলুর রহমান, জেলা রেড ক্রিসেন্টের নির্বাহী সদস্য এডভোকেট রফিকুল ইসলাম আধার ও নূর-ই-আলম চঞ্চল, যুব প্রধান ইউসুফ আলী রবিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলী জানান, সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ২টি স্প্রে মেশিন, ২টি পানি বিশুদ্ধকরণ মেশিন, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাবস্ ও মাস্ক। এছাড়া খুব দ্রুতই জেলা কালেক্টরেট মসজিদ অঙ্গণে ২টি হাত ধোয়ার বেসিং স্থাপন করা হবে।
























