স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আব্দুল মালেকের ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার উত্তর গৌরিপুর, গৌরিপুর, সজবরখিলা ও মৈত্রীবাড়ি এলাকায় ৫ শতাধিক অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৫ ও ৬ মে টানা ২ দিনে ওই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ওইসময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলামীন বাদশা, সমাজ সেবক হাবিবুর রহমান, সেলিম মিয়া, রনি সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পৌর কাউন্সিলর আব্দুল মালেক বলেন, এ দুর্যোগময় পরিস্থিতিতে সাধ্য অনুযায়ী আমার ব্যক্তিগত তহবিল থেকে চাল, আলুসহ রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করছি। রমজান মাসজুড়ে নিজ এলাকায় অসহায় দরিদ্র মানুষের মধ্যে ওইসব বিতরণ অব্যাহত রাখবো।
























