ads

বৃহস্পতিবার , ৭ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনা তহবিলে আর্থিক সহায়তা দিলেন আইনজীবী হিরা

খবর টি পড়েছেন : ১৬১
শেরপুরে করোনা তহবিলে আর্থিক সহায়তা দিলেন আইনজীবী হিরা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা প্রশাসনের করোনা তহবিলে এবার আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট খামারী এডভোকেট এএইচএম নূরে আলম হিরা। ৭ মে বৃহস্পতিবার বিকেলে শহরের সার্কিট হাউজ অঙ্গণে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের হাতে নগদ ১০ হাজার টাকা সহায়তা তুলে দেন তিনি। ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহসানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নমিতা দে, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন-অর রশিদ ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads


বিশিষ্ট মৎস্য খামারী-উদ্যোক্তা ও তরুণ আইনজীবী এএইচএম নূরে আলম হিরা জানান, ২০০৬ সালে জাতীয় যুব পদক লাভ করায় ১০ হাজার টাকার প্রাইজবন্ড পুরুস্কার পেয়েছিলেন তিনি। ওই পুরুস্কারের টাকাই সঞ্চয় করে রেখেছিলেন। এবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের সহায়তায় দান করলেন। এছাড়া তিনি বুধবার দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের হাতে করোনা সহায়তা বাবদ আরও ১০ হাজার টাকা দান করেছেন। জেলা আইনজীবী সমিতি হতে প্রদপ্ত প্রনোদনার ৫ হাজার টাকা ও ব্যক্তিগত ৫ হাজার টাকায় ওই সহায়তা দিয়েছেন। তার মতে চলমান পরিস্থিতিতে অবস্থা সম্পন্ন সকলকেই এগিয়ে আসা উচিত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসকের কাছে করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছে যুবলীগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads