
স্পোর্টস ডেস্ক : আক্রান্ত হওয়ার এক মাসেরও বেশি সময়ের পর অবশেষে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ সু্স্থ হয়ে ওঠেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। তার সাম্প্রতিক ২ টেস্টের ফলাফল কোভিড-১৯ নেগেটিভ এসেছে। ০৬ এপ্রিল বুধবার এমনটাই জানিয়েছে তার ক্লাব জুভেন্টাস কর্তৃপক্ষ।
ইতালিয়ান সিরি’আ চ্যাম্পিয়ন তুরিনের বুড়িরা জানায়, ২৬ বছর বয়সী তারকা করোনা থেকে সম্পূর্ণ হয়ে ওঠেছেন ও তার আর দীর্ঘদিন হোম আইসোলেসনে থাকতে হবে না। একইদিনে নিজের সুস্থ হয়ে ওঠার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন দিবালা। জুভ ফরোয়ার্ড তার অফিসিয়াল ইন্সটাগ্রামে নিজের হাস্যোজ্জ্বল এক ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার মুখই সবকিছু বলে দিচ্ছে। অবশেষে কোভিড-১৯ থেকে আরোগ্য লাভ করলাম।’

























