ads

শনিবার , ৯ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিজের দ্বৈত মানসিকতা দরকার : গিবসন

খবর টি পড়েছেন : ১৫২
ফিজের দ্বৈত মানসিকতা দরকার : গিবসন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডি টেস্টের দল থেকে বাদ পড়েন মুস্তাফিজুর রহমান। তার আগে-পরে ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের দলে থাকলেও ম্যাচ খেলা হয়নি তার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গো জানান, টেস্ট খেলতে হলে মুস্তাফিজকে আরও প্রস্তুত হতে হবে। কাজ করতে হবে টেকনিক নিয়ে।
সেই টেকনিক নিয়েই কাজ করছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন। তার মতে, মুস্তাফিজ সাদা বলের ক্রিকেটের পাশাপাশি টেস্টেও দারুণ কার্যকর হতে পারে। তবে দুই ফরম্যাটের জন্য তার দুই রকমের মানসিকতা তৈরি করতে হবে। দক্ষিণ আফ্রিকান বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্টের জায়গায় দায়িত্ব পাওয়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ গিবসন মনে করেন, টেস্টে ভালো করার সামর্থ আছে ফিজের।
দারুণ এক বাঁ-হাতি পেস বোলার সে, ‘আমি মনে করি, মুস্তাফিজের বোলিংয়ে সেই গভীরতা আছে। টেস্টে এখনও অবদান রাখার সামর্থ আছে তার। ফিজের ব্যাপারে মজার দিক হলো, সে এরই মধ্যে অনেক সাদা বলের ক্রিকেট খেলে ফেলেছে। অনেক ভেরিয়েশন শিখেছে। টেস্টে এটাই প্রভাব ফেলেছে। কারণ দুই সংস্করণের মানসিকতা দুই রকম। ওই তাই এখন দুই রকমের মানসিকতা তৈরি করতে হবে।’

Shamol Bangla Ads

ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বিষয়টির ব্যাখ্যাও দেন ওয়েস্ট ইন্ডিয়ান এই কোচ, ‘টেস্টে ওভারের পর ওভার একই লাইন-লেন্থে বল করে যেতে হয়। কিন্তু সাদা বলের ক্রিকেটে আবার ব্যাটসম্যানকে লাইন-লেন্থ বুঝতে দিলে হবে না। যত ধরণের ভেরিয়েশন আছে সব প্রয়োগ করতে হবে। সুতরাং দুই সংস্করণের জন্য দুই রকমের মানসিকতা দরকার। টেস্টে বোলিংয়ে খুব গতির দরকার নেই কিন্তু ধারাবাহিক হতেই হবে। উইকেট কিংবা বাতাস থেকে সুইং আদায় করে নিতে হবে।’
এসব নিয়েই মুস্তাফিজের সঙ্গে কাজ করছেন ওটিস গিবসন। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব তাতে ছেদ ফেলেছে। মুস্তাফিজকে ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে সুইং করা, বলের গ্রিফ শেখাচ্ছিলেন গিসবন। তার মতে, মুস্তাফিজ টেকনিকটা শিখেও ফেলেছিল। কিন্তু এরপরই সব ওলট-পালট হয়ে গেল। তবে ফিজকে হোম ওয়ার্ক দিয়েছেন কোচ। সেগুলোর নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন কোচরা।
গিবসন জানান, তিনি বাংলাদেশে ফিরতে মুখিয়ে আছেন। মুস্তাফিজকে টেস্টে ফেরানো নিয়ে তিনি খুবই আশাবাদী। তার মতে, প্রতিভাবান এক বাঁ-হাতি পেসার মুস্তাফিজ। মাঠে ব্যাটসম্যানদের ওপর প্রভাব খাটানোর সামর্থ আছে তার। টেস্টেও দারুণ কার্যকর বোলার হয়ে উঠতে পারেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত ফিজ। হয়ে উঠতে পারেন বাংলাদেশের পেস আক্রমণের নেতা। তার জন্য মুস্তাফিজকে দায়িত্ব নিতে হবে। তরুণ বোলারদের শেখানোর ভার নিতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবশেষে করোনা জয় করলেন আর্জেন্টাইন সেনসেশন দিবালা পরবর্তী সংবাদ ‘শচীনের চেয়ে ভালো ওপেনার রোহিত’

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads