ads

মঙ্গলবার , ৫ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধূলা

খবর টি পড়েছেন : ৮২৩
বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধূলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কানামাছি, সাততারা, হাডুডু, নৌকাবাইচ, দাড়িয়া বান্ধা, কুঁতকুঁত, চন্টিবারি, লাঠিখেলা, গাঙ্গি খেলা, ওপেন টু বাইস্কোপ, ইচিং বিচিং চিচিং চা, কানা মাছি বো বো, গোল্লা ছুট, বৌ ছি, মোরগ যুদ্ধসহ বিস্কুট খেলা যুগ যুগ ধরে গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ছিল। বর্তমানে ৯০ ভাগ শিশুরাই জানে না এসব খেলা সম্পর্কে। ২ পায়ের উপরে ৪ স্তরে পাখির মতো ২ হাত খুব সাবধানে লাফ দিয়ে একপাশ থেকে অপরপাশে পাড়ি দিতে হবে। হাতের সঙ্গে পা বাদলেই শেষ। হেরে যাবে উড়ন্ত পাখি এমন চিত্র এখন চোখে পড়া দায়। এ খেলা প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এখন খুঁজে পাওয়া মুশকিল।

Shamol Bangla Ads

গ্রামীণ এই ঐতিহ্যকে যেনো লালন করছে শেলপুরে ঝিনাইগাতী গান্দিগাঁও গ্রামের কিশো-কিশোরীরা। আধুনিকতার স্পর্শ আর সভ্যতার ক্রমবিকাশে আজ হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব খেলা। সামাজিক যোগাযোগ মাধ্যম আর টিভি সিরিয়ালের দিকে ঝুঁকে পড়ায় শিশুরা এসব খেলা থেকে বঞ্চিত হয়ে পড়ছে দিনকে দিন। একইসঙ্গে এসব খেলাও বিলুপ্ত হয়ে যাচ্ছে কালের বিবর্তনে। একসময় বিদ্যালয় ছুটি দেওয়ার পর ছোট ছোট শিশুরা এসব খেলায় মেতে উঠতো। কিন্তু আজকাল মধ্যবয়সী থেকে শুরু করে প্রবীণরাও এসব খেলাধুলা না দেখতে পেয়ে ভুলতে বসেছে এসব খেলা।

Shamol Bangla Ads

দাড়িয়া বান্ধা, কুঁতকুঁত, ওপেন টু বাইস্কোপ, ইচিং বিচিং চিচিং চা, কানা মাছি বো বো, গোল্লা ছুট, বৌ ছি, কানামাছি, সাততারা, হাডুডু, নৌকাবাইচ এসব খেলার নাম শুনেনি এমন মানুষ কমই আছে। এসব বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা। এখন এসব খেলা গল্প হয়ে গেছে। ইচিং বিচিং, দাড়িয়াবান্দাসহ গ্রামীণ খেলাধুলা ছিল প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম। এটা আমাদের আদি ক্রীড়া সংস্কৃতি ও ঐতিহ্য। বর্তমানে গ্রামীণ খেলা বিলুপ্ত হতে হতে এসব খেলার অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন। এসব খেলাখুলা শিশুর

মানসিক বিকাশ ঘটায়। সামাজিক যোগাযোগ মাধ্যম আর টিভির সিরিয়ালের দিকে শিশুরা ঝুঁকে পড়ায়, ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব খেলা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা পরিস্থিতি : অসহায়দের ইফতারীতে আর্থিক সহায়তা ওজিলের পরবর্তী সংবাদ অবশেষে করোনা জয় করলেন আর্জেন্টাইন সেনসেশন দিবালা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads