ads

মঙ্গলবার , ৫ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা পরিস্থিতি : অসহায়দের ইফতারীতে আর্থিক সহায়তা ওজিলের

খবর টি পড়েছেন : ২০৪
করোনা পরিস্থিতি : অসহায়দের ইফতারীতে আর্থিক সহায়তা ওজিলের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্পোর্টস ডেস্ক : করোনায় কাঁপছে গোটাবিশ্ব। এই সংকটে পবিত্র রমজান মাসটিও কষ্টে কাটছে অসহায় পরিবারগুলোর। তাদের সাহায্যার্থে ১ লাখ ১ হাজার ডলার দান করলেন আর্সেনালের জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৫ লাখ টাকা। তুরস্কের রেড ক্রিসেন্টের মাধ্যমে এই অর্থ সাহায্য পাঠিয়েছেন ওজিল। দেশটির আন্দেলো এজেন্সি জানিয়েছে, এই অর্থ মুসলিম ৩ দেশে ইফতার ও সেহরীর জন্য ব্যয় করা হবে। দেশ ৩টি হলো সোমালিয়া, সিরিয়া ও তুরস্ক।

Shamol Bangla Ads

এমন মহান উদ্যোগের জন্য ওজিলকে ধন্যবাদ দিয়েছেন তুরস্কের রেড ক্রিসেন্টের সভাপতি কেরেম কিনিক। তিনি বলেন, ‘পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অসহায়-দুস্থ মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য ওজিলকে ধন্যবাদ। অতি শিগগিরই আমরা খাদ্য সামগ্রী ও ইফতার বণ্টনের ব্যবস্থা করব।’
অসহায়দের পাশে দাঁড়ানো সকলেই কর্তব্য ও দায়িত্ব বলে মনে করে ওজিল বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে অসহায় জীবনযাপন করছেন দরিদ্ররা। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। আমার পক্ষে যা সম্ভব আমি করছি, আপনারাও এগিয়ে আসুন তাদের পাশে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০১৩ সালে ৪২ দশমিক ৫ মিলিয়ন ইউরোতে  রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে নাম লেখান বিশ্বের অন্যতম মিডফিল্ডার মেসুত ওজিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুয়ারেস-গ্রিজম্যানসহ ৮ তারকাকে বিক্রি করতে প্রস্তুত বার্সা পরবর্তী সংবাদ বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধূলা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads