ads

শনিবার , ২ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চালু হলো অনলাইন ইফতার বাজার

খবর টি পড়েছেন : ১৬৭
শেরপুরে চালু হলো অনলাইন ইফতার বাজার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনে থাকা মানুষের জন্য চালু হয়েছে অনলাইন ইফতার বাজার সেবা। জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় শেরপুর লাইভ ও আইটি প্রতিষ্ঠান বিডি আইটি জোনের সহযোগিতায় শেরপুরে এই অনলাইন ইফতার বাজার সেবা চালু হয়েছে। মানুষের হাতে দ্রুত ইফতার পৌঁছে দিতে ওয়েবসাইট, ফেসবুক পেইজ ও মোবাইল ফোনের মাধ্যমে এই সেবা প্রদান করা হচ্ছে বলে ২ মে শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পেইজে জানানো হয়।
অনলাইন ইফতার বাজারের উদ্যোক্তা ইমরান হাসান রাব্বী জানান, এ বছর রাস্তায় ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে না। তাই অনেকেই অনলাইনে এগুলো কিনতে আগ্রহ প্রকাশ করছেন। সেজন্য মানুষের চাহিদার ভিত্তিতে আমরা অনলাইনে ইফতার বাজার শুরু করেছি। দিনে দিনে অর্ডার ও ডেলিভারির সুবিধা থাকায় এই সেবা গ্রাহকদের মাঝে আস্থা ফেরাতে পারবে।
কারিগরি সেবা দেয়া বিডি আইটি জোনের তরুণ উদ্যোক্তা বলেন, ‘আমাদের ছোট শহর শেরপুরে আমরা অনলাইনে ইফতার বাজার নিয়ে আপনার দরজায় যেতে চাই। প্রাথমিকভাবে শেরপুর পৌর শহর, ঝিনাইগাতী ও শ্রীবরদী সদর এলাকায় আমরা এই সেবা দিচ্ছি। সার্ভিস এলাকায় ডেলিভারী চার্জ ৩০ টাকা।
অনলাইনে ইফতার বাজার করতে ফোন করুন ০১৯২৮৩৯৯৭১১ নম্বরে অথবা https://www.facebook.com/iftarbazarbd ফেসবুক পেজে মেসেজ দিয়ে বা www.iftarbazar.com এই ওয়েবসাইটে গিয়ে অর্ডার করুন। অর্ডার করার সময় দুপুর ৩টা থেকে বিকেল ৫টা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা পরিস্থিতি ॥ শেরপুরে এবার প্রশাসনের সাথে মাঠে… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে আওয়ামী লীগের আর্থিক সহায়তা পেলো ৭ হাজার…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads