ads

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩শ হতদরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী তুলে দিলেন ছাত্রলীগ নেতা মুরশিদ

খবর টি পড়েছেন : ২১৪
শেরপুরে ৩শ হতদরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী তুলে দিলেন ছাত্রলীগ নেতা মুরশিদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান আকন্দ। ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে শহরের অষ্টমীতলাস্থ শেরপুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে নিজস্ব অর্থায়নে এলাকার ৩ শতাধিক হতদরিদ্র পরিবারে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি করে পিয়াজ, ডাল, লবণ ও একটি সাবান।

Shamol Bangla Ads

খাদ্যসামগ্রী বিতরণকালে ছাত্রলীগ নেতা মুরশিদের পিতা, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মুরশিদুর রহমান আকন্দ শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, করোনা ভাইরাসজনিত মহাদুর্যোগে বিবেকের তাড়নায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের সহায়তায় ব্যক্তিগত অর্থায়নে শহরের ৯টি ওয়ার্ডে ৮শ মানুষের মাঝে ওই উপহার সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তারই আওতায় প্রথম পর্যায়ে ৩শ জনকে ওই উপহার দেওয়া হলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অসহায়দের পাশে এক ব্যস্ততম সেবক মতি পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে ৫ উপজেলায় ২ হাজার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads