ads

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে ৫ উপজেলায় ২ হাজার ৪শ পরিবার পাচ্ছে খাদ্য সামগ্রী

খবর টি পড়েছেন : ২২৮
শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে ৫ উপজেলায় ২ হাজার ৪শ পরিবার পাচ্ছে খাদ্য সামগ্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র মানুষের খাদ্য সংকট মোকাবেলায় জেলা পরিষদের উদ্যোগে ৫ উপজেলায় ২ হাজার ৪শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে ৫ উপজেলার সদস্যদের মাঝে ট্রাকভর্তি ওই খাদ্য সামগ্রী হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। ওইসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী, জেলা যুবলীগের সভাপতি ও কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির আহম্মেদ খোকন, সদস্য ছানোয়ার হোসেন ও এস এম আবু হান্নান, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে লকডাউনে শেরপুরের অসহায় হতদরিদ্র মানুষের সহায়তায় গত ২৪ মার্চ জেলা পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক পরিষদের রাজস্ব তহবিলের আওতায় সংস্থাপন বাজেটের বিভিন্ন উপখাত থেকে ব্যয় সংকোচন করে রাজস্ব তহবিলের বরাদ্দ হতে খাদ্য সামগ্রী সহায়তার জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়। ওই বরাদ্দ থেকে ১২ মেট্রিক টন চাল, ৪ হাজার কেজি আলু, ১ হাজার ২শ কেজি ডাল, ২ হাজার ৪শ লিটার সয়াবিন তেল ক্রয় করা হয়। পরে জন প্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেলসহ প্যাকেট করে জেলা পরিষদের প্রত্যেক সদস্যদের ৭০ প্যাকেট করে উপ-বরাদ্দমূলে ৫ উপজেলায় বিতরণের জন্য পাঠানো হয়। আর জেলা পরিষদ চেয়ারম্যানের অনুকূলে বিতরণের জন্য ৬শ প্যাকেট রাখা হয়। এছাড়া দলীয় অস্বচ্ছল নেতা-কর্মীদের জন্য আরও ৪শ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান জেলা পরিষদ চেয়ারম্যান রুমান।
এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা ভাইরাস পরিস্থিতিতে জেলা পরিষদের তরফ থেকে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া আমার ব্যক্তিগত অর্থায়নে এ পর্যন্ত ৩ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। যতদিন করোনা পরিস্থিতির উন্নতি না হয়, ততদিন এ বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৩শ হতদরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী তুলে দিলেন ছাত্রলীগ… পরবর্তী সংবাদ শেরপুরে এক চিকিৎসক নেতার করোনা শনাক্ত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads