স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এক চিকিৎসক নেতার করোনা শনাক্ত হয়েছে। তিনি জেলা বিএমএ ও জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন। এ নিয়ে জেলায় ৫ জন চিকিৎসক করোনা আক্রান্ত হলেন। ১ মে শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে ওই বিএমএ নেতা চিকিৎসকের করোনা ‘পজিটিভ’ বলে নিশ্চিত করা হয়। সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. মোবারক হোসেন শনিবার সকালে ওইসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ বলেন, জেলায় আজ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩০ জন। এর মধ্যে ৯ জন সুস্থ হয়েছেন।
























