ads

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা প্রতিরোধে মন্ত্রিপরিষদ সচিবের সাথে ময়মনসিংহ বিভাগের জেলা প্রশাসকদের ভিডিও কনফারেন্স

খবর টি পড়েছেন : ১৭০
করোনা প্রতিরোধে মন্ত্রিপরিষদ সচিবের সাথে ময়মনসিংহ বিভাগের জেলা প্রশাসকদের ভিডিও কনফারেন্স
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সাথে ময়মনসিংহ বিভাগের কমিশনার, বিভাগীয় জেলাসমূহের করোনা সার্বিক পরিস্থিতি মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবগনসহ সংশ্লিষ্ট ৪ জেলা প্রশাসকদের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টায় আয়োজিত ওই ভিডিও কনফারেন্সে মন্ত্রিপরিষদ সচিব জাতীয় অর্থনীতিতে পোশাক শিল্পের অবদান এবং পোশাক শিল্পের উপর লকডাউনের প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দায়িত্ব পালনকালে যথাযথ সাবধানতা অবলম্বন ও সূরক্ষা সামগ্রী ব্যবহার, পিসিআর মেশিন স্থাপনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
কনফারেন্সের শুরুতেই ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি বিভাগের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে সৃষ্ট সার্বিক পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করেন। ওইসময় শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম চলমান করোনা পরিস্থিতির আলোকে তার মতামত ব্যক্ত করেন। এরআগে শেরপুর থেকে জেলা প্রশাসক আনার কলি মাহবুব জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি তুলে ধরেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে ই-মেইল করে প্রধানমন্ত্রীর… পরবর্তী সংবাদ শেরপুরে দুঃস্থ আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads