ads

বুধবার , ২২ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সাবেক সাংসদ রুবেলের খাদ্যসামগ্রী বিতরণ

খবর টি পড়েছেন : ২২০
শ্রীবরদীতে সাবেক সাংসদ রুবেলের খাদ্যসামগ্রী বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের উদ্যোগে শ্রীবরদী উপজেলায় খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। ২২ এপ্রিল বুধবার শ্রীবরদী সরকারি কলেজ ও তাতিহাটী লাইটওয়ে একাডেমী প্রাঙ্গণে পৌরসভার একহাজার পরিবারের মধ্যে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, তেল, ডাল, আলু। এছাড়াও তালিকার বাইরে উপস্থিত শতাধিক নারী পুরুষকে নগদ অর্থ প্রদান করেন তিনি। ওইসময় শ্রীবরদী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপন, ফজলুল হক চৌধুরী অকুল, অ্যাডভোকেট রেজাউন উল্লাহ, মাহফুজুল হক মোল্লা, ছাত্রদল জেলা সভাপতি মো.শওকত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

খাদ্যসামগ্রী বিতরণকালে মাহমুদুল হক রুবেল বলেন, ইতোমধ্যে সারাদেশেই বিএনপির নেতা-কর্মীরা খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষের জনপ্রিয় দল বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল এবং আগামীতেও যে কোনো প্রয়োজনে দুর্যোগে বিএনপি এদেশের মানুষের পাশে থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ নেতা-কর্মীরা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads