স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে বোরো ধান কাটায় কৃষকের কষ্টের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ধান কাটতে শুরু করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। ২২ এপ্রিল বুধবার সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের খরখরিয়া এলাকায় কৃষক সোলায়মান হোসেনের ২৫ শতক জমির বোরো ধান কাটেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি ও স্থানীয় অধিবাসী নুর-ই-আলম সিদ্দিকের নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা। দিনব্যাপী ওই ধান কাটা শেষে তারা আঁটি বেধে কৃষকের বাড়িতে পৌঁছিয়ে মাড়াই শেষে উৎপাদিত ধান তুলে দেন ওই কৃষকের ঘরে। এতে ওই কৃষকসহ স্থানীয় অধিবাসীরা বেজায় খুশি।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা নুর-ই-আলম সিদ্দিক বলেন, মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের পরামর্শ ও সহায়তায় ওই এলাকায় ধান কাটা শুরু হয়েছে। পর্যায়ক্রমে দরিদ্র কৃষকদের ধান কাটা হবে।

























