ads

বুধবার , ২২ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

খবর টি পড়েছেন : ২১৭
শেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। ২২ এপ্রিল বুধবার দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল সংলগ্ন প্রিজম প্রিপারেটরী এন্ড হাইস্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ শতাধিক মানুষের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ ও রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও আধা কেজি সুজি। ওইসময় রুমান করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে অনিবার্য কারণ ছাড়া ঘর হতে বের না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

Shamol Bangla Ads

খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সদস্য এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবিহা জামান শাপলা ও নুর-ই-আলম চঞ্চল, উপ-পরিচালক হায়দার আলী, যুবলীগ নেতা আব্দুল মতিন, বিশিষ্ট ঠিকাদার আব্দুল মান্নান, প্রিজম প্রিপারেটরী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান ইউসূফ আলী রবিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সাবেক সাংসদ রুবেলের খাদ্যসামগ্রী বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads